প্রযোজনায় ইতি টানলেন অনুষ্কা
- আপডেট: ০৫:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রযোজনা সংস্থা থেকে বিদায় নিলেন অনুষ্কা শর্মা।মাত্র ২৫বছর বয়সে ভাই কর্ণেশ শর্মার সঙ্গে যৌথ উদ্যোগে প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন অভিনেত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বড়পর্দায় ‘এন এইচ টেন’,’পরি’,’ফিলৌরি’-র মতো ছবির পাশাপাশি ওটিটি ফিল্ম ‘বুলবুল’ এবং ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এর মতো দুর্দান্ত ওটিটি কন্টেন্ট সিনেপ্রেমীদের উপহার দিয়েছে অনুষ্কা-কর্ণেশের প্রযোজনা সংস্থা।
ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর প্রযোজনার দায়িত্বেও রয়েছেন অনুষ্কাই।তবে আর প্রযোজনার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিতে চাইছেন না রূপোলি পর্দার ঝুলন।
সদ্যই সোশ্যাল সাইটে এমনটাই জানালেন অনুষ্কা।নায়িকা লিখেছেন,তিনি এমন একজন নতুন মা,যিনি পেশা হিসেবে অভিনয়টা বেছে নিয়েছেন।অভিনয়ই তাঁর প্রথম প্রেম।তাই আগামী দিনে মন অভিনয়টাই করে যেতে চান।
একদিকে মেয়ে ভূমিকা ও সংসারের দায়িত্ব, অন্যদিকে অভিনয় জীবন।ব্যস্ততা কমাতে তাই প্রযোজকের জীবন থেকে বিদায় নিলেন অনুষ্কা।
প্রযোজনা সংস্থার ভার ভাই কর্ণেশের হাতেই তুলে দিয়েছেন নায়িকা।তিনি নিশ্চিত, যে উদ্দেশ্যে প্রযোজনা সংস্থাটি তৈরি করেছিলেন তাঁরা, ভবিষ্যতেও সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সংস্থাকে এগিয়ে নিয়ে যাবে কর্ণেশ।
ঢাকা/টিএ





































