১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১০৩৫৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এর সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, এমভি রুপসি-৯ নামের একটি কার্গো জাহাজ এম এল আফসার উদ্দিন লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চে থাকা ৫০-৬০ যাত্রী পানিতে ডুবে যান। কয়েকজন সাঁতরিয়ে তীরে উঠলে পরলেও এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত  ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট: ০৬:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২