১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই জাহাজের চালক আটক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
  • / ১০৩৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় ধাক্কা দিয়ে যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে দেয়ার ঘটনায় এমভি রূপসী-৯ জাহাজের চালকসহ ৯ জনকে আটক করা হয়েছে। মুন্সীগঞ্জের হোসেনবাগ থেকে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাদের আটক করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি জানান, আটকের পর তাদের রূপসী-৯ জাহাজে নেয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর জাহাজটিসহ তাদের নারায়ণগঞ্জে আনা হবে।

নৌপুলিশের কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, এমএল আফসার উদ্দিন নামের লঞ্চটি ঠেলে ডুবিয়ে দেয়ার পর জাহাজটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এর চালক ও সুকানিরা। তবে অবস্থা বেগতিক দেখে মুন্সীগঞ্জে মেঘনার নদীর একটি ডকইয়ার্ডে জাহাজটি রেখে তারা সটকে পড়েছিল।

নারায়ণগঞ্জ লঞ্চ মালিক সমিতির সভাপতি বদিউজ্জামান বলেন, ‘লঞ্চটি নারায়ণগঞ্জের সেন্ট্রাল খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিল। সিটি গ্রুপের মালিকানাধীন রূপসী-৯ কার্গো জাহাজ একে ধাক্কা দেয়। এতে লঞ্চটি ডুবে যায়। পরে একে একে উদ্ধার করা হয় পাঁচজনের মরদেহ।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। নৌ পরিবহন মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। একই সময় দেয়া হয়েছে জেলা প্রশাসন গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটিকে।

মরদেহ দাফনের জন্য ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

লঞ্চ ডুবিয়ে দেওয়া সেই জাহাজের চালক আটক

আপডেট: ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২