০৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
২৪ ঘণ্টা পর টেলিপ্যাবের নির্বাচনী ফল প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০২:৩৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টেলিপ্যাব নির্বাচনের ভোট গ্রহণের পর ভোট গণনায় নজিরবিহীন ঘটনার পর হয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নির্বাচনের ফল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ার পাঠান ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এবারের নির্বাচনে ভোট গণনার ২৪ ঘণ্টা পর এর গণনা শেষ হয়। প্রধান দুটি পদের ফলের খবর নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়োজিদ। বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদক মনোয়ার পাঠান ও সাজু মুনতাসির একই প্যানেলের হয়ে এতে অংশ নেন। তাদের প্রতিপক্ষ ছিলেন রোকেয়া প্রাচী ও সাজ্জাদ হোসেন দোদুল।
কামাল বায়োজিদ বলেন, ‘বেশ কিছু কারণে ব্যালটের সমস্যা হয়েছিল। তাই আমরা ধীরে ও নিখুঁতভাবে গণনা করতে চেয়েছিলাম। সে কারণে অনেকটা দেরি হয়েছে।’শনিবার (১৯ মার্চ) ২০২২-২৪ মেয়াদি টেলিপ্যাবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট হয়। ভোট গণনা শেষ হয় ২০ মার্চ রাত সাড়ে ৮টার দিকে। এরপর ফল জানানো হয়।
ঢাকা/এসএ
ট্যাগঃ
২৪ ঘণ্টা পর টেলিপ্যাবের নির্বাচনী ফল প্রকাশ টেলিপ্যাব নির্বাচনের ভোট গ্রহণের পর ভোট গণনায় নজিরবিহীন ঘটনার পর হয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব)







































