০৮:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

এক চুলায় ৬৫, দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৩৮১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা এবং দুই চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (২৩ মার্চ) সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে কমিটি।আবাসিক খাতে গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর সুপারিশ করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে চার দিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (২৩ মার্চ) শুনানির তৃতীয় দিনে সকাল ১০টা থেকে প্রস্তাবনার ওপর শুনানি করে তিতাস।

শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান দাম ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।শুনানিতে বিইআরসি, তিতাস গ্যাসের কর্মকর্তারা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলো।

ঢাকা/এসএ

শেয়ার করুন

এক চুলায় ৬৫, দুই চুলায় ১০৫ টাকা বাড়ানোর সুপারিশ

আপডেট: ০৪:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২