০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সালমানের বিরুদ্ধে মামলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সদ্যই জানা গিয়েছে রাজস্থানের আদালতে শুরু হতে চলেছে সালমানের বহু বিতর্কিত কৃষ্ণসার হরিণ হত্যার মামলা। সেই নিয়ে ভাইজান যে একটু হলেও টেনশনে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে শোনা যাচ্ছে অন্য একটি মামলায় বলিপাড়ার জাসুস টাইগারকে সমন পাঠালো আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সালমানের বিরুদ্ধে মুম্বইয়ের জনৈক সাংবাদিক অশোক পাণ্ডে অভিযোগ জানিয়েছে, ২০১৯সালের ২৪এপ্রিল সালমানের ছবি তুলতে গিয়েছিল,তখনই তাঁকে ছবি তুলতে বাঁধা দেয়  ভাইজান এবং তাঁর বডিগার্ড।শুধু তাই নয়, অশোকের শারীরিক নিগ্রহও করেছিলেন তাঁরা।

সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আইপিসির সেকশন ৫০৪ ও ৫০৬ধারায় সালমানের বিরুদ্ধে মামলা রুজু করেছে আদালত। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতাকে আগামী ৫এপ্রিল আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

মার্চের শেষেই ভাইজানের নতুন ছবি ‘কভি ইদ,কভি দিওয়ালি’-র শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল।কিন্তু অনিবার্য কারণবশত শেষ মুহূর্তে পরিকল্পনা পাল্টেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।শোনা যাচ্ছে,এপ্রিলের প্রথম সপ্তাহেই ছবির শ্যুটিং শুরু করবেন পরিচালক ফারহাদ সামজি।ছবিতে সালমানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন পূজা হেগড়ে ও দক্ষিণী অভিনেতা ভেঙ্কটেশ।ছবির শ্যুটিং সামলে আদৌ সলমন আদালতে হাজিরা দিতে যান কি না এখন সেটাই দেখার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সালমানের বিরুদ্ধে মামলা

আপডেট: ০৪:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২