১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

মুজিবকে বাংলাদেশি বানিয়ে দিল আইসিসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইসিসির ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে শেষ তিন নামে পরিবর্তন এসেছে। আটে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদা। মিশেল স্টার্ক র‌্যাংকিংয়ে নেমে গেছে। রশিদ খান জায়গা পেয়েছে দশে। তবে শুরুর সাত জনের র‌্যাংকিংয়ে আসেনি পরিবর্তন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই তথ্য জানাতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) আফগান স্পিনার মুজিব উর রহমানকে বাংলাদেশি বানিয়ে দিয়েছে। র‌্যাংকিংয়ে মুজিব উর আছেন পাঁচে। অন্যদিকে বাংলাদেশের ডানহাতি স্পিনার মেহেদি মিরাজ সাতে তার জায়গা ধরে রেখেছে।আইসিসি’র ভেরিফাইড ফেসবুক পেজে পাঁচে থাকা মুজিব উরের নামের পাশে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকার লাল-সবুজ চিহ্ন। আবার মেহেদি মিরাজের নামের পাশেও আছে বাংলাদেশের পতাকার লাল-সবুজ। 

আইসিসি’র মূল ওয়েবসাইটে অবশ্য ভুল নেই। ফেসবুকে দেওয়া পোস্টে ভুল করলেও এক ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও তা পরিবর্তন করা হয়নি। আইসিসি’র ঘোষিত সর্বশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় সুখবর পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান সেরা অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছে। চার ধাপ এগিয়ে মেহেদি মিরাজ আটে উঠে এসেছে। 

ঢাকা/এসএ

শেয়ার করুন

মুজিবকে বাংলাদেশি বানিয়ে দিল আইসিসি

আপডেট: ০৬:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২