শাকিব খানের সদস্যপদ বাতিল!
- আপডেট: ০৬:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান রয়েছেন যুক্তরাষ্ট্রে। গত পাঁচ মাস ধরেই তিনি মার্কিন মুলুকে বসবাস করছেন। এর মধ্যেই প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে বাতিল হয়ে গেল তার সদস্যপদ। বৃহস্পতিবার (২৪ মার্চ) সিদ্ধান্তটি জানিয়েছে সমিতি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শাকিব খান নায়ক হিসেবে পরিচিত বটে। তবে প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে বেশ কয়েকটি হিট সিনেমা নির্মিত হয়েছে। সেই সুবাদে তিনি প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য। কিছু নিয়ম না মানার কারণে তার সদস্যপদ বাতিল করা হয়েছে।
তবে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু গণমাধ্যমকে জানান, শাকিবের সদস্যপদ বাতিল হয়নি। কেবল ভোটাধিকার বাতিল করা হয়েছে। অর্থাৎ আগামী নির্বাচনে তিনি ভোট দিতে পারবেন না। শাকিবের আয়কর সংক্রান্ত কাগজে কিছু জটিলতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সমিতি। তবে এর বিপরীতে তার আপিল করার সুযোগ রয়েছে।
সুদূর যুক্তরাষ্ট্রে থাকার কারণে বিষয়টি নিয়ে শাকিব খানের তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানা যায়নি।
এদিকে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। এতে প্যানেলবদ্ধ হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেলিম খান ও ডিপজল। সভাপতি পদে লড়বেন শাপলা মিডিয়ার কর্ণধার, এবং ডিপজল থাকবেন সাধারণ সম্পাদকের লড়াইয়ে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন ঢালিউড কিং। সেখানকার নাগরিকত্ব গ্রহণ করছে অভিনেতা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রে থেকে সিনেমা বানানোর কথাও জানিয়েছে তিনি। যেটার শুটিং হবে হলিউডসহ বিখ্যাত কিছু স্থানে। মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে।
ঢাকা/টিএ





































