সাপ্তাহিক গেইনারের শীর্ষে থাকা ১০ কোম্পানি
- আপডেট: ১১:১৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১০২৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: সদ্য সমাপ্ত সপ্তাহে (২০-২৪ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৬.৭৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে জেমিনি সী ফুডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে জেমিনি সী ফুডের ক্লোজিং দর ছিল ৪০৮ টাকা ৬০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৮২ টাকায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৭৩ টাকা ৪০ পয়সা বা ১৭.৯৬ শতাংশ। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সোনালী পেপারের ১৪.২৫ শতাংশ, ওয়াইম্যাক্সের ১৪.০৫ শতাংশ, খুলনা পাওয়ারের ১০.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৯.৭২ শতাংশ, বসুন্ধরা পেপারের ৯.০৭ শতাংশ, ফরচুন সুজের ৮.৯৫ শতাংশ, এটলাস বাংলাদেশের ৮.৭৭ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৮.১৩ শতাংশ এবং আলহাজ্ব টেক্সটাইলের ৮.০৪ শতাংশ দর বেড়েছে।
ঢাকা/এসআর

































