রমজানে যাত্রা শুরু করবে ‘ফারিশতা’: মাহিয়া মাহি
- আপডেট: ০১:৪২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩৩৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রঙিন পর্দার নিয়মিত মুখ তিনি। হঠাৎ কিছুটা সময় আড়ালে ছিলেন। শুটিং স্পটেও দেখা মেলেনি আগের মত। নতুন করে ঘর বেঁধে জল্পনা তুঙ্গে দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। এমন গুঞ্জনও ওঠে যে ‘মা হতে চলেছেন অভিনেত্রী’।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত তিন মাসে তাকে খুব একটা শুটিংস্পটে পাওয়া যায়নি। এবার মাহি জানালেন আসল খবর। মা হওয়ার জন্য নয়, ব্যবসার জন্য তার এই আড়াল। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর থেকেই ব্যবসায়ী হয়ে ওঠার আগ্রহ জেগেছে নায়িকার। সেই অনুসারেই রোজার শুরুতেই ‘ফারিশতা’ নামের একটি রেস্টুরেন্ট চালু করতে যাচ্ছেন মাহি।
এক সাক্ষাৎকারে মাহি বলেন, ‘‘আমি অনেক দিন ধরে চুপচাপ। এর কারণও আছে। আমি আসলে রেস্তোরাঁ তৈরিতে ব্যস্ত। সবাই ভেবেছেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়।” নায়িকা জানায়, ‘ফারিশতা’ তার ভীষণ পছন্দের একটি নাম। তার বক্তব্য- “যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নামও ফারিশতা রাখব।”
তিনি আরও বলে, “বিরতির এ সময়টাতে আমি আমার মতো করে সিনেমার শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ‘অফিসার’ চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ের ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতে হচ্ছে।’’ অবশ্য একই সময়ে মাহিয়া মাহি ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব। যার কাজ চলছে পূর্বাচলে।
ঢাকা/এসএ





































