১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
জেএমআই হসপিটালের লেনদেন শুরু
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩৪২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড আজ বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ২২ টাকা দরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন বেলা ১০টা ৩৪ মিনিটে শেয়ারটির দর মাত্র ২ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৪ বারে ১০৬টি শেয়ার লেনদেন করেছে।
এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।
ঢাকা/টিএ
ট্যাগঃ
জেএমআই হসপিটালের লেনদেন শুরু দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট ও লেনদেন পদ্ধতিতে ভোগান্তির কারণ অনুসন্ধানে গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটি রিপোর্ট জমা দিতে আরও ৫ কার্যদিবস সময় চেয়েছে। জানা গেছে































