৩০ মিনিটে বিক্রি হয়ে গেলো সাড়ে ১০ হাজার কোটি টাকার তরঙ্গ
- আপডেট: ০২:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক তথা ফাইভ-জি’র তরঙ্গ (স্পেকট্রাম) নিলামে উঠার মাত্র ৩০ মিনিটেই সাড়ে ১০ হাজার কোটি টাকারও বেশি দামে বিক্রি করলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেলা ১১টা ৩০ মিনিটে শুরু হয় নিলাম অনুষ্ঠান। বেলা ১২ টার মধ্যেই ১০ হাজার ৬৪১ কোটি টাকার তরঙ্গ বিক্রি হয়ে যায়।
প্রথম রাউন্ডে টেলিটক ১ হাজার ৬৮০ কোটি টাকায় ৩০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। ২৩০০ ব্র্যান্ডের এই তরঙ্গ ক্রয় করেছে টেলিটক। রবি অজিয়াটা ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ক্রয় করেছে। এর দাম ৩৩৬০ কোটি টাকা। গ্রামীণ ফোন ২৬০০ ব্র্যান্ডের ৬০ মেগাহার্টজ তরঙ্গ ৩৩৬০ কোটি টাকায় কিনেছে। আর বাংলালিংক ২৩০০ ব্র্যান্ডের ২২৪১ কোটি ৪০ মেগাহার্টজ তরঙ্গ কিনেছে।
এই নিলামে গ্রামীণ ফোন, বাংলালিংক, রবিঅজিয়াটা ও টেলিটক অংশ নিয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিটিআরসি এ নিলামের আয়োজন করেছে।
‘রেডিও ফ্রিকোয়েন্সি অকশন-২০২২’ শীর্ষক নিলামে মেগাহার্টজ তরঙ্গের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১৫ বছরের জন্য ৬ মিলিয়ন ডলার। এবারের নিলামের জন্য ২.৩, ২.৬ এবং ৩.৫ গিগাহার্টজ ব্যান্ড নির্ধারণ করা হয়েছে। নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ব্লকে। প্রতি ব্লকে থাকবে ১০ মেগাহার্টজ করে তরঙ্গ। প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো ফাইভ-জি চালু হয়। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই নেটওয়ার্ক চালু করে।
ঢাকা/এসএ



































