পুঁজিবাজারে লেনদেন হবে ৪ ঘণ্টা
- আপডেট: ১০:৩৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পবিত্র রমজান উপলক্ষে আজ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হবে ৪ ঘণ্টা। আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জ দুটির লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি শুরুর আগে ও পরে প্রি-ওপেনিং সেশন ও পোস্ট-ক্লোজিং সেশন থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩০ মার্চ) এ সংক্রান্ত বংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক রায়হান কবির স্বাক্ষরিত এক নির্দেশনা দেশের দুই স্টক এক্সচেঞ্জে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। তবে দুই স্টক এক্সচেঞ্জের অফিস খোলা থাকবে সরকারি নির্দেশনা অনুযায়ী।
সরকার রমজান মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে দিয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় রমজানে ব্যাংকে লেনদেনের সময় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করে।
ঢাকা/টিএ

































