১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

মেঘনা গ্রুপের দুই কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
  • / ১০৩৭৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত মেঘনা গ্রুপের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্কের কারখানা ও অফিস তদন্তের নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত নির্দেশনা দেয়।

এর আগে কোম্পানি দুইটি ধারাবাহিকভাবে সিকিউরিটিজ আইন ভঙ্গ করার অভিযোগে কোম্পানির কারখানা ও অফিস পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাদের দেওয়া কোম্পানি দুটির বিষয়ে তদন্ত করা প্রয়োজন এমন প্রতিবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছে বিএসইসি।

কমিটির সদস্যরা হলেন- বিএসইসির যুগ্ন পরিচালক মো. সাইফুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর শাহরিয়ার পারভেস, সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম এবং ডিএসই’র সিনিয়র এক্সিকিউটিভ মো. রাসেল রহমান। তদন্ত কর্মকর্তারা তদন্ত শেষ করবেন এবং এই আদেশ জারির ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে কমিশনে প্রতিবেদন জমা দেবেন।

চিঠিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ১৯৬৯ এর ধারা ২১ এর মতে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে (১৯৬৯ সালের অধ্যাদেশ নং ১৭) এবং সিকিউরিটিজ এক্সচেঞ্জ আইন ১৯৯৩ এর ১৭ক ( ১৯৯৩ সালের ১৫ নং আইন) অনুযায়ী কমিশন মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের বিষয়ে তদন্তের নির্দেশ দেয়।

প্রয়োজনীয় পদক্ষেপের জন্য এ সংক্রান্ত চিঠির একটি করে কপি পাঠানো হয়েছে তদন্ত পরিচালনা কমিটির চার সদস্য মো. সাইফুল ইসলাম, শাহরিয়ার পারভেস, মো. মিনহাজ বিন সেলিম এবং মো. রাসেল রহমান এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বরাবর।

ঢাকা/এসআর

শেয়ার করুন

মেঘনা গ্রুপের দুই কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

আপডেট: ১১:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২