আজ দু্ই ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ১০:২৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১০৩৭১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- পূবালী ব্যাংক লিমিটেড ও দ্য সিটি ব্যাংক লিমিটেড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
কোম্পানিগুলো হচ্ছে-
পূবালী ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ২২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
সিটি ব্যাংক লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৭ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল।
ঢাকা/টিএ































