০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

‘পুষ্পা ২’ তে আল্লু-রাশমিকার পারিশ্রমিক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
  • / ১০৩২২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: মুক্তির পর থেকে বক্সঅফিসে ঢেউ তুলেছে আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’। শুধু বক্স অফিস বাজিমাত নয়; দর্শক-সমালোচকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে এই ছবি। গত ডিসেম্বরের শেষের দিকে সুকুমার পরিচালিত ছবি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এই ছবিতে সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধেছিলেন রাশমিকা মান্দানা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এই ছবির অভাবনীয় ব্যবসায়িক সাফল্যের পর নির্মাতারা এই ছবির দ্বিতীয় পার্ট শুরু করার কথা ভেবেছেন। আলু ভক্তরা এখন ‘পুষ্পা ২’ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সূত্রের খবর ইতিমধ্যেই ছবিটি প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ছবিতে আল্লু অর্জুন ও ভিলেন ফায়াদ ফসিলের জন্য হাই অকটেন অ্যাকশন দৃশ্য রাখার পরিকল্পনা করছে পরিচালক- নির্মাতারা। প্রযোজনা সংস্থা এই ছবির জন্য সুকুমারকে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক দেবে। হিন্দি ভার্সন থেকে যে টাকা আয় হবে তার পুরো অর্থই পারিশ্রমিক হিসেবে পাবেন আল্লু অর্জুন। এছাড়াও ‘পুষ্পা’র দ্বিতীয় পার্টে রাশমিকাকে মোটা অঙ্কের পারিশ্রমিক দেওয়ার পরিকল্পনা করেছে প্রযোজক সংস্থা।

জানা যাচ্ছে রাশমিকা প্রথম পার্টে যে পারিশ্রমিক পেয়েছে সম্ভবত তার দ্বিগুণ পাবে এই ছবিতে। প্রসঙ্গত ছবির প্রথম পার্টে সামান্থা রুথ প্রভু একটি আইটেম ডান্স যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু কিছুদিন আগে শোনা গিয়েছিল এই ছবির আইটেম গানে এবার থাকবে না সামান্থা-রুথ-প্রভু। তার পরিবর্তে পারফর্ম করবে দিশা পাটানি। কিন্তু এখন শোনা যাচ্ছে এই ছবিতেও আইটেম গানে পারফর্ম করবে সামান্থাই। আগের ছবিতে আইটেম গানে পারফর্ম করে সামান্থা পেয়েছিলেন ৫ কোটি টাকা। তবে এবার তিনি কত টাকা পারিশ্রমিক নেবে তা এখনো জানা যায়নি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

‘পুষ্পা ২’ তে আল্লু-রাশমিকার পারিশ্রমিক

আপডেট: ০৭:২০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২