রাম চরণকে ৪১ দিন জুতা না পরে হাঁটতে হবে
- আপডেট: ১২:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১০৩৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: টানা ৪১ দিন জুতা ছাড়া একদম খালি পায়ে হাটবেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ। কেনো খালি পায়ে হাটবেন তিনি? অথচ তার ঝুলিয়ে এখন সাফল্যের কৃতিত্ব। তার অভিনীত ‘আরআরআর’ সিনেমাটির আয় ছাড়িয়েছে এক হাজার কোটি রুপি। অথচ এমন শুভক্ষণে জুতা না পরেই ঘুরছেন ছবিটির নায়ক।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আরআরআর মুক্তির কয়েকদিন পরই জুতা ছাড়া হাটা শুরু হয় রাম চরণের। গেল কয়েকদিন ধরে সেটা সবার নজরে আসা শুরু হয়। সর্বশেষ মুম্বাইয়ে সিনেমাটির সাকসেস পার্টিতেও একই দৃশ্য; রাম চরণের পায়ে জুতা নেই।
ভারতীয় গণমাধ্যম ইকোনমিকস টাইমস বলছে, হিন্দু দেবতা আয়াপ্পার ভক্ত রাম চরণ। কেরালা রাজ্যের শবরীমালা মন্দিরে পূজা দিতে যাবেন এই তারকা।
কিন্তু এই মন্দিরে পূজা দেওয়ার আগে নিয়ম ৪১ দিন জুতা ছাড়া চলাচল করতে হবে। এ ছাড়া চুল-দাড়ি কাটা যাবে না; এমন বেশ কিছু কঠোর নিয়ম নামতে হবে। এখন সেই নিয়ম মানছেন রাম চরণ, সে কারণে জুতা ছাড়া দেখা যাচ্ছে তাঁকে।
‘আরআরআর’ সিনেমায় দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের নায়িকা আলিয়া ভাট। সিনেমাটি রচনা ও পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। এই সিনেমায় দেখা মিলেছে জুনিয়র এনটিআর ও অজয় দেবগনের।
সিনেমার গল্পে দেখানো হয়েছে, ভারতের স্বাধীনতা যোদ্ধা আল্লুরি সিতারামারাজু এবং কমরাম ভীমকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যাঁরা ব্রিটিশ রাজবংশ এবং হায়দরাবাদের নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।





































