০৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

তিন পেনাল্টি পেয়েও বার্সাকে হারাতে পারেনি লেভান্তে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ১০৪০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ম্যাচে প্রাণ ফিরলো দ্বিতীয়ার্ধেই। তিন তিনটি পেনাল্টি পেয়েও লেভান্তে কাজে লাগাতে পারলো দুটি। লা লিগায় এক পর্যায়ে পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা বার্সেলোনা শেষ মুহূর্তে তুলে নিয়েছে ৩-২ গোলের নাটকীয় এক জয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচটা আসলে জমে উঠে পরের অর্ধে। শুরুতে নিজেদের ভুলে পিছিয়ে যায় বার্সা। লেভান্তে ডিফেন্ডার সনকে ফাউল করে বসেন দানি আলভেস। ৫২ মিনিটে স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি লুইস মোরালেস।

চার মিনিট পর আবারও পেনাল্টির সুবাদে নিজেদের এগিয়ে রাখার সুযোগ ছিল লেভান্তের। হ্যান্ডবল করেছিলেন এরিক গার্সিয়া। কিন্তু স্ট্রাইকার রজারের স্পট কিক দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। তার পরেও একটা সময় শঙ্কায় পড়ে যেতে হয় ‍জাভির শিষ্যদের। ৫৯ মিনিটে আউবামেয়াং সমতা ফিরিয়েছিলেন। ৬৩ মিনিটে স্কোর ২-১’ও করেন গঞ্জালেস। কিন্তু ৮৩ মিনিটে ‍লেভান্তে তৃতীয় পেনাল্টিটি কাজে লাগালে স্কোর দাঁড়ায় ২-২! বার্সা সমর্থকরা তখনও ভাবতে পারেননি, শেষ মুহূর্তে আনন্দের উপলক্ষ-ই বিরাজ করছে।

বার্সা শিবিরে শেষ মুহূর্তে হাসি ফোটান লুক ডি ইয়ং। যোগ করা সময়ে (৯০+২) মিনিটে জাল কাঁপান আউবামেয়াংয়ের বদলি হয়ে নামা এই ডাচ ফরোয়ার্ড।

শেষ মুহূর্তের গোলে জেতা বার্সার জন্য দিনটি পয়মন্তই ছিল বলা চলে। নাহলে প্রথমার্ধেই গোল হজমের সুযোগ ছিল। মোরালেস একক চেষ্টায় বার্সা রক্ষণে হানা দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার গোল-প্রচেষ্টা গোললাইন থেকে ফেরানো গেছে টের স্টেগেন ও গার্সিয়ার সমন্বিত চেষ্টায়।

জয়ের ফলে ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আবার দুইয়ে উঠে গেছে বার্সা। এক ম্যাচ বেশি খেলা সেভিয়া ৬০ পয়েন্ট নিয়ে নেমে গেছে তিনে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

তিন পেনাল্টি পেয়েও বার্সাকে হারাতে পারেনি লেভান্তে

আপডেট: ১২:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২