পুঁজিবাজারে ব্র্যাক ব্যাংকের ২০০ কোটি বিনিয়োগ
- আপডেট: ১১:০২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১০৩১৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে বিনিয়োগের লক্ষে বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ব্যাংক। গত ১২ এপ্রিল ব্যাংকটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এক চিঠিতে জানানো হয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ এপ্রিল ব্যাংকের ৩১৭তম পর্ষদ সভায় ২০০ কোটির বিশেষ তহবিল গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ওই ফান্ড ম্যানেজ এবং শেয়ারবাজারে বিনিয়োগ করব।
এর আগে, গত ২৩ মার্চ বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক চিঠিতে ব্র্যাক ব্যাংককে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন ও শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বলা হয়।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার নেতিবাচক প্রবণতা বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষে কাজ করছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ অতালিকাভুক্ত ২৬ বিমা কোম্পানিকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য ফাইল দাখিল ও ইক্যুইটির ২০ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগে পদক্ষেপ নেওয়ার জন্য বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) চিঠি দিয়েছে বিএসইসি। এ ছাড়া গত ২৩ মার্চ শেয়ারবাজারে সাপোর্ট দেওয়ার জন্য ৬১টি ব্যাংককে বিদ্যমান সক্ষমতার মধ্য থেকে বিনিয়োগ করার জন্য চিঠি দিয়েছে বিএসইসি।
ঢাকা/টিএ


































