আইসিবি এএমসিএল সোনালি ব্যাংকের ফার্স্ট ফান্ডের আয় বেড়েছে
- আপডেট: ১২:৫৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১০৩৭৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে ফান্ডটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৯ শতাংশ।
রোববার (২৪ এপ্রিল) অনুষ্ঠিত ফান্ডটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২২-মার্চ’২২) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.১২ টাকা। গত বছর একই সময়ে ইউনিট প্রতি আয় হয়েছিল ০.০৪ টাকা। তিন মাসে ফান্ডটির আয় কমেছে ২০০ শতাংশ।
হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৬১ টাকা। গত বছরের একই সময়ে তা ০.৪১ টাকা ছিল। ৯ মাসে ফান্ডটির আয় বেড়েছে ৪৯ শতাংশ।
ঢাকা/টিএ































