০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

রাফাত উল্লা এনসিসি ব্যাংকের নতুন ডিএম‌ডি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ১০৩৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল  প্রতিবেদক: মো. রাফাত উল্লা খান এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএম‌ডি) হিসেবে পদোন্নতি পেয়েছে। আগে তি‌নি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন এবং চিফ রিস্ক অফিসার (সিআরও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

রোববার (৭ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মো. খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকে প্রথম ব্যাচের প্রবেশনারী অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংকের বিভিন্ন বিভাগে কর্মরত ছিলেন। তিনি ২৮ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে বিভিন্ন শাখা এবং প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড পলিসি মেকিং, ইসলামিক অ্যান্ড কনভেনশনাল ব্যাংকিংসহ বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে ১ম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি নেপাল, থাইল্যান্ড এবং দুবাইসহ দেশে ও বিদেশে ব্যাংকিং সংক্রান্ত অসংখ্য সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

ঢাকা/টিএ

শেয়ার করুন

রাফাত উল্লা এনসিসি ব্যাংকের নতুন ডিএম‌ডি

আপডেট: ০৬:০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২