০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

বানকো সিকিউরিটিজের কেলেঙ্কারিতে সুব্রা সিস্টেমের কিউআইও বাতিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
  • / ১০৩৭০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার  নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আবেদন করা সুব্রা সিস্টেম লিমিটেডের কিউআইও (কোয়ালিফাইড ইনভেস্টর অফার) আবেদন বাতিল করেছে। বানকো সিকিউরিটিজের দুই পরিচালক ওই আইটি কোম্পানিতেও পরিচালক পদে থাকায় কিউআইও আবেদন বাতিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মে) সুব্রা সিস্টেম লিমিটেডকে বিএসইসি এ সংক্রান্ত চিঠি দিয়েছে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, পুঁজিবাজারের আইটি খাতে তালিকাভুক্ত হওয়ার জন্য সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনে আবেদন করে সুব্রা সিস্টেম। তবে আইটি খাতে তালিকাভুক্ত হতে না পেরে পরে কোয়ালিফাইড ইনভেস্টর অফারের মাধ্যমে এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হতে আবেদন করে প্রতিষ্ঠানটি। বিএসইসি প্রতিষ্ঠানটির কিউআইও আবেদন গ্রহণ করে। পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পারে- বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে লেনদেন বন্ধ থাকা বানকো সিকিউরিটিজের দুইজন পরিচালক সুব্রা সিস্টেমেরও পরিচালনা পর্ষদে রয়েছেন। এ দুই পরিচালক নিজেদের শেয়ার বিক্রি করতে চাইছেন। এমন অবস্থায় সুব্রা সিস্টেম লিমিটেডের কিউআইও আবেদন বাতিল করে বিএসইসি।

বিএসইসির সহকারী পরিচালক মো. আরিফুল ইসলামের সই করা ওই চিঠিতে বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থে ১২ কোটি টাকার শেয়ার ইস্যু করার জন্য সুব্রা সিস্টেমের আবেদনে সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে না পারাসহ ‘গুরুতর’ কিছু অভিযোগে গত বছরের ১৫ জুন বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের অভিযোগে ব্রোকারেজ হাউজ বানকো সিকিউরিটিজে লেনদেন বন্ধ করে দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। সে সময় বিনিয়োগকারীদের ৬৬ কোটি ৫৯ লাখ ১৯ হাজার ১৩৩ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গত বছরের ১৪ জুন রাতে বানকো সিকিউরিটিজের মালিকদের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করে ঢাকা স্টক এক্সচেঞ্জ। একই সঙ্গে বিএসইসির মাধ্যমে বানকো সিকিউরিটিজের মালিকদের দেশত্যাগে নিষেধাজ্ঞার ব্যবস্থা করে ডিএসই। পরের দিন ১৫ জুন সকালে মতিঝিল থানা অভিযোগটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠায়। ওই বছরের (২০২১) ২৯ জুন দেশত্যাগ করার সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল মুহিতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

বানকো সিকিউরিটিজের কেলেঙ্কারিতে সুব্রা সিস্টেমের কিউআইও বাতিল

আপডেট: ০৪:৪২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২