আইসিবিতে মহাব্যবস্থাপক পদে জাকের হোসেনের পদোন্নতি
- আপডেট: ০৭:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১০৫১৫ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আইসিবিতে উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জাকের হোসেনকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এর মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। গত ২৮ এপ্রিল, ২০২২ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদোন্নতি দেওয়া হয়। ইতোপূর্বে তিনি আইসিবিতে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এর পক্ষে কাজ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তিনি অর্থ মন্ত্রণালয়ের ক্যাপাসিটি বিল্ডিং প্রজেক্ট ইজিসিআই, আইসিবির সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডসহ আইসিবির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শাখা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং এ বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রী, আইবিবি হতে ব্যাংকিং ডিপ্লোমা অর্জন করেন। তিনি স্থানীয় প্রশিক্ষণ গ্রহণ, তুরস্ক হতে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণসহ মালয়েশিয়া ভ্রমণ করেন। তিনি ফেনী জেলার দাগনভূঁঞা উপজেলার অন্তর্গত আলামপুর গ্রামের মরহুম আব্দুল মালেক ও মরহুমা রেজিয়া বেগমের দ্বিতীয় পুত্র।
ঢাকা/এসএ


































