০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

ফের করোনায় আক্রান্ত অক্ষয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেতা।

শনিবার টুইটারে এক পোস্টে অক্ষয় লেখেন, ‘কান ২০২২-এ আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমি করোনা আক্রান্ত হয়েছি। এখন বিশ্রাম নিব।’

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সঙ্গে লেখেন, ‘অনুরাগ ঠাকুর (কেন্দ্রীয় মন্ত্রী) আপনাকে এবং আপনার পুরো দলকে শুভেচ্ছা। ওখানে থাকতে না পারব, সত্যিই মিস করব।’

গত বছরের এপ্রিলেও করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষয়।

সম্প্রতি অক্ষয়ের অভিনীত পৃথ্বীরাজ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। অক্ষয়কে এতে নাম ভূমিকায় দেখা যাবে। দ্বাদশ শতাব্দীর রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

এতে অক্ষয়ের বিপরীতে আছেন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার। আর সিনেমা দিয়েই বলিউডে অভিষেক করলেন ২০১৭ সালে ভারতকে মিস ওয়ার্ল্ডের মুকুট এনে দেয়া মানুষী।

ঢাকা/টিএ

শেয়ার করুন

ফের করোনায় আক্রান্ত অক্ষয়

আপডেট: ০২:২৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২