গোপন বৈঠক চলাকালে ইউপি চেয়ারম্যানসহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক
- আপডেট: ০৫:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১০৩৪০ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নোয়াখালীর মাইজদীতে বৈঠক করা অবস্থায় সোনাইমুড়ি উপজেলা জামায়াতের আমির ও চাষিরহাট ইউপি চেয়ারম্যান মাওলানা হানিফসহ জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুরে শহরের আল ফারুক একাডেমির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে সুধারাম থানা পুলিশ তাদের আটক করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আল ফারুক একাডেমির দ্বিতীয় তলার একটি কক্ষে সরকারবিরোধী গোপন মিটিং করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পেয়ে ওই কক্ষ থেকে ৪৫জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন ধরনের ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরণের বই উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায় ধর্মীয় উগ্রতাকে পুঁজি করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারবিরোধী বেআইনি কার্যকলাপের প্রস্তুতিমূলক অংশ হিসেবে এ গোপন বৈঠকের আয়োজন করা হয়েছিল। এ বিষয়ে আরও অনুসন্ধানসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ঢাকা/এসএ







































