০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়ে প্রধানমন্ত্রী অভিনন্দন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২
  • / ১০৩৩৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অস্ট্রেলিয়ায় পার্লামেন্টে নির্বাচনে সংখাগরিষ্ঠ আসনে জয় পাওয়া লেবার পার্টির নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে আলবানিজকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

রোববার (২২ মে) এক শুভেচ্ছাবার্তায় শেখ হাসিনা বলেন, অস্ট্রেলিয়ার নির্বাচনে লেবার পার্টির বিজয়ে দলের নেতা অ্যান্থনি নরম্যান আলবানিজকে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তিনি বলেন, নির্বাচনে অ্যান্থনি নরম্যান আলবানিজ নেতৃত্বাধীন লেবার পার্টির এই জয়ে ‘জনগণের আস্থারই প্রতিফলন’ ঘটেছে, যাতে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া শান্তি, সমৃদ্ধি এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে এগিয়ে যেতে পারে।

বাংলাদেশর স্বাধীনতার পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দেশটির উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/এসএ

শেয়ার করুন

অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়ে প্রধানমন্ত্রী অভিনন্দন

আপডেট: ০৪:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২