০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

ফার্স্টলিড সিকিউরিটিজের বিনিয়োগকারীদের অর্থ ফেরত অনিশ্চিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
  • / ১০৩৪৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চট্টগ্রাম স্টক এক্স‌চেঞ্জ (‌সিএসই) সদস‌্য নং ১২২ ফার্স্টলিড সিকিউরিটিজ লিমিটেড কতৃক ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি ক‌রে‌ছে। এই প্রতারণার মাধ‌ম্যে বি‌নি‌য়োগকারী‌দের ১০ কো‌টি টাকা আত্মসাত ক‌রেছে। ‌সেই অর্থের দা‌বি‌তে বি‌নি‌য়োগকারীরা প্রধানমন্ত্রী এবং  পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহ‌যোগীতা দা‌বি ক‌রে‌ছেন।

মঙ্গলবার (২৪) মে পল্ট‌নে ক‌্যা‌পিটাল মা‌র্কেট জার্না‌লিস্ট ফোরা‌মের (‌সিএম‌জেএফ) অ‌ডিট‌রিয়া‌মে সংবাদ বিজ্ঞ‌প্তির মাধ‌্যমে এই দা‌বি জা‌নি‌য়ে‌ছেন বি‌নি‌য়োগকারীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‌বি‌নি‌য়োগকারী ব‌লেন, ফার্স্টলিড সিকিউরিটি এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গং ঢাকা অ‌ফিস থে‌কে বিনিয়গকারীদের প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। ফার্স্টলিড সিকিউরিটি হতে আমরা কখনো কোন এসএমএস বা মেইল পেত না। প্রতিষ্ঠান‌টির কতৃপক্ষ বি‌নি‌য়োগকারী‌দের বলতেন সহসাই সব ঠিক হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি বাধ্য হয়ে আমরা অন্যান্য হাউসে বিও একাউন্ট করে শেয়ার ট্রানস্ফার করার সিদ্ধান্ত নেই সেটাও হয়নি। পরে জানতে পেরেছি বিএসইসি থেকে ফাস্টলিড সিকিউরিটির লেনদেন মার্চ ২০২১ থেকে বন্ধ করে রেখেছে। হাউজ বন্ধ থাকলেও ডুপ্লিকেট সফটওয়্যার ব্যবহার করে শেয়ার লেনদেন করতেন।

বি‌নি‌য়োগকারীরা আরও ব‌লেন, গত ২০/০১/২০২২খ্রি. আমরা সিআরও সিএসই বরাবর শেয়ার হস্থান্তরের জন্য আবেদন করি। সিডিবিএল থেকে আমাদের জানানো হয় আমাদের একাউন্ট এ কোন শেয়ার নাই।

আমরা বাধ্য হয়ে চেয়ারম্যান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বরাবর কমপ্লেন করি, আমাদের শেয়ার অন্য হাউজে ট্রান্সফার করার জন্য। দীঘদিন অতিবাহিত হয়ে গেলেও চিটাগাং স্টক এক্সচেঞ্জ আমাদের কোন শেয়ার হস্তান্তর করে নাই। এবং অদ্যাবধি আমরা চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে কোনো সদুত্তর পাইনি।

ফার্স্টলিড সিকিউরিটিজ আমাদের শেয়ার বিক্রিকৃত টাকা আত্মসাৎ করেছে। ফার্স্ট লিড সিকিউরিটি ঢাকা অফিসে ৩০ জন বিনিয়োগকারী থেকে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা এখন পথে বসার উপক্রম হয়েছি । আমরা খুব আর্থিক কষ্টে আছি গত জানুয়ারি থেকে অদ্যাবধি বিএসইসি এবং সিএসইতে যোগাযোগ করার পরেও কেউ আমাদের কোনো সদুত্তর দেয়নি। বাধ্য হয়ে আমরা আপনাদের সাংবাদিক ভাইদের দ্বারস্থ হয়েছি।

আমাদের টাকা/শেয়ার যত দ্রুত সম্ভব মাননীয় চেয়ারম্যান সাহেবের সাহায্যে ফেরত দেয়ার উদ্যোগ নিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং মাননীয় চেয়ারম্যান বিএসইসি মহোদয়ের কাছে আমাদের দাবি জানাতে চাই। আমরা সব টাকা হারিয়ে নিঃস্ব আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন শেয়ার বাজারকে বাঁচান নিঃস্ব বিনিয়োগকারীদের বাঁচান।

ফার্স্ট লিড সিকিউরিটিজ লিমিটেড বিনিয়োগকারীদের পক্ষে সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী চোকদার, মোহাম্মদ আইয়ুব খান, মোহাম্মদ শহীদুল্লাহ, কৃষ্ণ রায়, কামরুজ্জামান, সাইফুল ইসলাম এবং মোহাম্মদ আইনুর প্রমুখ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

ফার্স্টলিড সিকিউরিটিজের বিনিয়োগকারীদের অর্থ ফেরত অনিশ্চিত

আপডেট: ১২:২৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২