০৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
- / ১০৩২৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার (৩১ মে) সাত ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাস পাইপ লাইনের জরুরি সংস্কারকাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এক বিজ্ঞপ্তিতে তিতাস জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা রাজধানীর মোহাম্মদীয়া হাউজিং, চানমিয়া হাউজিং এলাকাসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকাগুলোর পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ঢাকা/এসএ
ট্যাগঃ
আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না রাজধানীর বিভিন্ন এলাকায় আজ সোমবার (৩১ মে) সাত ঘণ্টা গ্যাস থাকবে না। গ্যাস পাইপ লাইনের জরুরি







































