০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

রেলস্টেশনে তরুণীকে হেনস্তায় অভিযুক্ত নারী গ্রেপ্তার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১০৩২১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনায় করা মামলায় আসামি মার্জিয়া আক্তারকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব। শিবপুর এক আত্মীয়ের বাসা থেকে রোববার রাত ৩ টার দিকে র‌্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মার্জিয়ার বড় মেয়ে লিজা আক্তার বলেন, ‘আমার ষাটোর্ধ্ব বয়সী মা শিবপুর ইটাখোলার মুন্সি ভার্চর গ্রামে খালার বাড়িতে ছিলো। রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার বিষয়ে নাকি মা সম্পৃক্ত ছিলো। ‘রোববার (২৯ মে) রাত আড়াইটার দিকে আমি জানতে পারি মাকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।’

তিনি বলেন, ‘আমরা তিন বোন। এর মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন অসুস্থ হওয়ায় মা তাকে নিয়েই উপজেলা মোড়ের পশ্চিম ব্রাহ্মদী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।’

স্টেশনে তরুণীকে হেনস্তাকারী নারী আমার মা না দাবি করে লিজা আক্তার বলেন, ‘তিনি ওই দিন রেলস্টেশনে ছিলো তা ঠিক আছে। তবে আমি ভাইরাল ভিডিওটি দেখেছি, তাতে আমার মাকে দেখা যায়নি।’

তরুণী হেনস্তা মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ‘র‌্যাব-১১ এর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পরে ২০ মে রাতে হেনস্তাকারী সন্দেহে একজনকে আটক করে ডিবি পুলিশ। পরদিন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, আটক ব্যক্তির নাম ইসমাইল হোসেন। তার বাড়ি নরসিংদী সদরের নজরপুর ইউনিয়নের বুদিয়ামাড়া গ্রামে। তিনি একজন রাজমিস্ত্রি। সেদিনই আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩ ও ৫০৬ ধারায় মামলা করে। তাতে ইসমাইলকে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

রেলস্টেশনে তরুণীকে হেনস্তায় অভিযুক্ত নারী গ্রেপ্তার

আপডেট: ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২