০৫:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

মারিউপোল ছাড়ল রাশিয়ার সেই জাহাজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • / ১০২৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: স্টিল বোঝাই করতে গত সপ্তাহে ইউক্রেনের মারিউপোলে একটি দৈত্যকার জাহাজ নিয়ে আসে রাশিয়া। সেই জাহাজটি মারিউপোল থেকে ২ হাজার ৫০০ টন স্টিল বোঝাই করে রাশিয়ার রোস্তোভের উদ্দেশে ছেড়ে গেছে।রাশিয়ার দোনবাসের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিস পুসিলিন নিশ্চিত করেন এমন তথ্য। 

টেলিগ্রাম চ্যানেলে মঙ্গলবার (৩১ মে) দেনিস পুসিলিন বলেন, আরএম-৩ জাহাজটি ২ হাজার ৫০০ টন হট রোল স্টিল নিয়ে পশ্চিম রাশিয়ার রোস্তোভের দিকে গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দোনেৎস্ক রিপাবলিকের পিপলস মিলিশিয়া বিভাগ আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্য ও নৌ বাহিনীর সদস্যদের কড়া পাহাড়ায় জাহাজটিতে স্টিল বোঝাই করা হয়। এদিকে ইউক্রেনের পক্ষ থেকে বার বার দাবি করা হচ্ছে, রাশিয়া তাদের শস্য ও স্টিল লুট করে নিয়ে যাচ্ছে। 

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়া হামলা করার আগে মারিউপোলে ২ লাখ টন লোহা ও স্টিল সামগ্রী ছিল। যার বাজার মূল্য ১৭০ মিলিয়ন ডলার।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মারিউপোল ছাড়ল রাশিয়ার সেই জাহাজ

আপডেট: ০৫:৪৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২