১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • / ১০৩৬২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনজুরুর রহমান পূবালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। 

সম্প্রতি পরিচালনা পর্ষদের ১৩৩৮তম সভায় তাকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান পুনঃনির্বাচিত করা হয়। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ব্যাংকিং, ইন্স্যুরেন্স ও চা উৎপাদন ব্যবসায় সুদীর্ঘ ৫৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মনজুরুর রহমান রেমা টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ছিলেন। 

এ ছাড়াও তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির নির্বাহী কমিটির একজন নির্বাচিত সদস্য ছিলেন। 

মনজুরুর রহমান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার চিওড়া গ্রামের কাজী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

মনজুরুর রহমান পূবালী ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আপডেট: ১১:৩৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুন ২০২২