০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ভোজ্যতেলের দাম কমার আভাস বাণিজ্যমন্ত্রীর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / ১০৩৮৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে ভোজ্যতেলের দাম কমার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৃহস্পতিবার (২ জুন) দ্বিতীয় চা দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ আভাস দেন।

মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একটা মাস, দুই মাস ধরে আমরা রিঅ্যাসেস করব। খুব শিগগিরই পাঁচ থেকে সাত দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রিভিউ করব।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজকে দাম কমেছে। আজকের দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস।’ তিনি বলেন, ‘সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। ছয়-সাত দিনের মধ্যে যে সভাটা হবে, সেটা অ্যাসেস করে দেখে নতুন দাম নির্ধারণ করা হবে।’

টিপু মুনশি বলেন, ‘বাড়ার সম্ভাবনা নেই আমার ধারণা। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলে তো যথেষ্ট প্রভাব পড়বে মনে করি। সয়াবিনের অতটা বাড়বে না, সে রকমই আমরা আশা করি।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

ভোজ্যতেলের দাম কমার আভাস বাণিজ্যমন্ত্রীর

আপডেট: ০১:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২