০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • / ১০৩০৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: হজ যাত্রীদের কাছে দেশের সার্বিক মঙ্গল কামনা এবং অর্থনৈতিক উন্নয়নের পথের যে অগ্রযাত্রা তা যেন অব্যাহত থাকতে পারে সে জন্য দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেছেন, আপনারা আল্লাহর মেহমান। আপনারা বাংলাদেশের জনগণের জন্য দোয়া করবেন।শুক্রবার চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী শুক্রবার সকালে তার সরকারি বাসভবন গণভবন থেকে রাজধানীর আশকোনা হজক্যাম্পের সঙ্গে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রধানমন্ত্রী বলেন, আমাদের হজ ব্যবস্থাপনাকে উন্নত করার চেষ্টা ছিল এবং আমরা সেটা পেরেছি। আজ আপনারা হজে যাচ্ছেন। যারা হজ করতে যাচ্ছেন তারা যেন ইবাদত-বন্দেগি করতে পারেন সে ব্যবস্থা আমরা করতে পেরেছি। আপনারা আমাদের দেশের জনগণের জন্য দোয়া করবেন। এই করোনা ভাইরাসে যাতে কেউ আক্রান্ত না হয় সে দোয়া করবেন। 

ইসলামকে ‘শান্তির ধর্ম’ এবং ‘সর্বশ্রেষ্ঠ ধর্ম ’আখ্যায়িত করে তিনি এর সম্মান রক্ষা এবং হজ পালনকালে সৌদি আইন মেনে চলার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রাখতে সচেষ্ট থাকার জন্যও সম্মানিত হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান। বলেন, সৌদি আরবের আইন এবং হজের সকল নিয়ম মেনে চলতে হবে। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

আপনারা আল্লাহর মেহমান, বাংলাদেশের জন্য দোয়া করবেন: প্রধানমন্ত্রী

আপডেট: ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২