মানবাধিকার সংস্থায় চাকরি
- আপডেট: ০১:৩০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১০৩৩৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রোগ্রাম-এশিয়া বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পদের নাম: প্রোগ্রাম অফিসার। পদসংখ্যা: ১। প্রকল্পের নাম: জার্নালিস্ট ইউথ ইনহেন্সড সেফটি অ্যান্ড সিকিউরিটি (জেইএসএস)
আবেদন যোগ্যতা ও অভিজ্ঞতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া ডেভেলপমেন্ট, আইন, ডেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট স্টাডিজ, হিউম্যান রাইটস, সমাজবিজ্ঞান বা সমমান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
পদ সংশ্লিষ্ঠ বিষয়ে ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল সেফটি অ্যান্ড প্রটেকশন, প্রিভেনশন অব ভায়োলেন্স অ্যাগেনস্ট উইমেন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
গণমাধ্যমে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রটেক্টিং ইস্যুস ইমপ্যাক্টিং জার্নালিস্ট বা হিউম্যান রাইটস ডিফেন্ডারসে জানাশোনা থাকতে হবে। ইংরেজিতে সাবলীল হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা টাইপিং জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,০০০ টাকা, সপ্তাহে দুই দিন ছুটি। কর্মঘণ্টা সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।
আবেদন যেভাবে : আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ১১ জুন ২০২২।
ঢাকা/এসএম





































