১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

হোয়াটসঅ্যাপ হ্যাকের নতুন পদ্ধতি কল ফরোয়ার্ডিং

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • / ১০৩০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অনুপ্রবেশের মাধ্যমে তথ্য চুরির নতুন একটি পদ্ধতির কথা জানতে পেরেছেন বিশেষজ্ঞরা। তথ্যানুযায়ী কল ফরোয়ার্ডিংয়ের মাধ্যমে হ্যাকারদের জন্য এটি সম্পাদন করা সহজ। খবর টেকরাডারপ্রো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিজিটাল নিরাপত্তা প্রতিষ্ঠান ক্লাউডসেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহুল সাসি জানান, স্বয়ংক্রিয় কল ফরোয়ার্ডিংয়ের পাশাপাশি ভয়েস কল পাঠানো বা জানানো ওয়ানটাইম পাসওয়ার্ডের মাধ্যমে একজন আক্রমণকারী সহজেই যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য হাতিয়ে নিতে পারবে।

আক্রমণ সফলভাবে পরিচালনা করতে হলে প্রথমে ভুক্তভোগীকে একটি ম্যান মেশিন ইন্টারফেস (এমএমআই) কোড যুক্ত নাম্বারে কল করার জন্য বাধ্য করতে হবে। সাধারণত মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রতিষ্ঠান এ নাম্বার নির্ধারণ করে দেয়। এর মাধ্যমে কল ফরোয়ার্ডিং চালু করা যায়। নাম্বারের শুরুতে স্টার বা হ্যাশ সাইন থাকে। প্রকাশনার তথ্যানুযায়ী এসব কোড সহজেই পাওয়া যায় এবং অধিকাংশ প্রতিষ্ঠান এটি সাপোর্ট করে। নাম্বারটিতে কল করার পর ভবিষ্যতে ভুক্তভোগীর নাম্বারে যত কল আসবে সব আক্রমণকারীর কাছে চলে যাবে। এর পরের প্রক্রিয়াটি হ্যাকারদের জন্য সহজ। আক্রমণকারী এরপর তাদের ডিভাইসে হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করতে পারবে এবং ভয়েস কলের মাধ্যমে ওটিপি গ্রহণ করতে পারবে।

এমএমআই কোড ব্যবহারে ভুক্তভোগীকে বাধ্য করার পর তাকে ততক্ষণ পর্যন্ত ব্যস্ত রাখতে হবে যতক্ষণ মেসেজের মাধ্যমে অন্য ডিভাইসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের বিষয়ে জানানো হবে। যদি ভুক্তভোগী আগে থেকেই কল ফরোয়ার্ডিং চালু করে রাখে তাহলে আক্রমণকারীকে আলাদা নাম্বার ব্যবহার করতে হবে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

হোয়াটসঅ্যাপ হ্যাকের নতুন পদ্ধতি কল ফরোয়ার্ডিং

আপডেট: ০৩:২১:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২