সিটি ব্যাংকের ৭০০ কোটি টাকার বন্ডের সাবস্ক্রিপশন সম্পন্ন
- আপডেট: ০৭:৩০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১০৩৩৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে ব্যাংক খাতের তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেডের চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ডের সফলতার সঙ্গে ব্যাংকটির সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে। যার মূল্যমান সাতশ কোটি টাকা।
সম্প্রতি নন-কনভার্টেবল আনসিকিউরড ফ্লোটিং রেট টিয়ার-২ বন্ডটির সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে সাবস্ক্রিপশন সম্পন্ন করেছে ব্যাংকটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সিটি ব্যাংক ক্যাপিট্যাল রিসোর্সেস লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড যথাক্রমে এই বন্ডের লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে কাজ করেছে।
ইস্যুটি বাংলাদেশ ব্যাংকের “ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার নির্দেশিকা” অনুসরণ করে ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়িয়েছে, তাই ইস্যুকারী সিটি ব্যাংকের ‘ক্যাপিট্যাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও’ (সিআরএআর) বৃদ্ধি পেয়েছে।
এই বন্ডের সাবস্ক্রাইবার হিসেবে থাকছে অগ্রণী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং সীমান্ত ব্যাংক লিমিটেড ।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকা/টিএ


































