সূচকের পতনেও ঊর্ধ্বমুখি লেনদেন
- আপডেট: ০৩:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১০৩০৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: গত সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেও ঊর্ধ্বমুখিতা দেখা যায় দেশের পুঁজিবাজারে। কিন্তু আজ সোমবার (৬ জুন) এই ধারাবাহিকতায় বিচ্যুতি ঘটে। আজ ডিএসইতে সূচক আট পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪৮৯ পয়েন্টে। সূচক কমলেও আজ লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। সিএসইতে ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ সিএসইতে ৩১৭ টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
ঢাকা/এসএ



































