০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আছিয়া সী ফুডসের কিউআইওতে আবেদনের তারিখ ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
  • / ১০৩৬৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারের এসএমই প্লাটফর্ম থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আছিয়া সী ফুডসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটিতে আগামী ১৯ জুন আবেদন  গ্রহণ শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, কোম্পানিটির কিউআইওতে ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত আবেদন গ্রহণের সুযোগ থাকবে। এই সময় প্রতি দিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন করা যাবে।

গত ০৫ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম সভায় কোম্পানিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে আছিয়া সী ফুডস প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো স্টক শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা/টিএ

শেয়ার করুন

আছিয়া সী ফুডসের কিউআইওতে আবেদনের তারিখ ঘোষণা

আপডেট: ১১:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২