১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

মেঘনা গ্রুপের দুই কোম্পানির বিরুদ্ধে তদন্তের মেয়াদ বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • / ১০৩৫১ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে খাদ‌্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে গত এপ্রিল মাসে তদন্ত কমিটি গঠন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিলেও তা আরও এক মাস সময় বাড়িয়েছে বিএসইসি।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটি পরিদর্শন করেছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করেছে। ওই প্রতিবেদনের আলোকে চার সদস‌্যের তদন্ত কমিটি গঠন করে গত ৫ এপ্রিল এ সংক্রান্ত আদেশ জারি করে কমিশন। কমিটিকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে আরও এক মাস সময় দিয়েছে বিএসইসি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসির গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন— বিএসইসির যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক শাহারিয়ার পারভেজ, সহকারী পরিচালক মো. মিনহাজ বিন সেলিম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. রাসেল রহমান।

বিএসইসির জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএসইর দাখিল করা পরিদর্শন প্রতিবেদনের আলোকে বিএসইসি মনে করে, পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজে বিরুদ্ধে তদন্ত করা প্রয়োজন। তাই, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী কোম্পানি দুটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হলো। তদন্ত কমিটিতে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসির একজন কর্মকর্তা বলেন, ‘পেট ইন্ডাস্ট্রিজ ও মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজে বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের তদন্তের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। 

ঢাকা/টিএ

শেয়ার করুন

মেঘনা গ্রুপের দুই কোম্পানির বিরুদ্ধে তদন্তের মেয়াদ বেড়েছে

আপডেট: ১১:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২