মাহবুবুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান পুন:নির্বাচিত
- আপডেট: ১২:৩৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০২৯৭ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: মাহবুবুর রহমান পুনরায় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। সম্প্রতি কোম্পানির বোর্ড সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এতে বলা হয়, মাহবুবুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি। তিনি ইটিবিএল হোল্ডিংসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার এবং ইন্টারন্যাশনাল পাবলিকেশন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মাহবুবুর রহমান বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল (বিএসি) অব ইউএন-এসকাপের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান। তিনি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মিডল ইস্টের ব্যবসা এবং সামাজিক উদ্যোগের ক্ষেত্রে ১৫০ জন হাই ইমপেক্ট লিডারের একজন নির্বাচিত হয়েছেন।
ঢাকা/টিএ




































