ল্যাপটপ আমদানিতে ১৫ শতাংশ করারোপ
- আপডেট: ০৪:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০৩৯৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে আমদানি করা ল্যাপটপের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর ফলে ল্যাপটপ কিনতে হলে আপনাকে বাড়তি অর্থ গুনতে হবে।
আজ বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন এই বাজেট পেশ করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ল্যাপটপ কম্পিউটার আমদানিতে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) অব্যাহতি রয়েছে। ফলে দেশীয় কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানসমূহ অসম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। তাই ল্যাপটপ কম্পিউটার আমদানিতে ১৫ শতাংশ মূসক আরোপ করার প্রস্তাব করছি।’ নতুন মূসক আরোপের কারণে ল্যাপটপ কম্পিউটার আমদানির ক্ষেত্রে প্রযোজ্য মোট করভার দাঁড়াবে ৩১ শতাংশ।
ঢাকা/টিএ








































