পদ্মায় ফেরিতে আগুন
- আপডেট: ১০:৫৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১০৩৫২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় ফেরিতে আগুন লাগে। আজ শনিবার ভোর সোয়া পাঁচটার দিকে মাঝিকান্দি চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।দুর্ঘটনাকবলিত ফেরি রোকেয়া শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোর পৌনে পাঁচটার দিকে ফেরি রোকেয়া ৩৫ থেকে ৪০টি গাড়ি ও যাত্রী নিয়ে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিল। মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যানটিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। দ্রুতই আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে কেউ হতাহত হয়নি। ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। ফেরিটি আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটে এসেছে।
ঢাকা/এসএম







































