০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

করোনা আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০৪১৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আইনমন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার তেমন কোনো জটিলতা নেই। তিনি বর্তমানে বনানীর বাসায় অবস্থান করছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বৃহস্পতিবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। শনিবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গায়ে জ্বর থাকায় পরীক্ষা করায় গত বৃহস্পতিবার মন্ত্রীর করোনা পজিটিভ আসে। তিনি এখন বাসায়ই অবস্থান করছেন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। কাশি ও শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো জটিলতা নেই তার।

প্রখ্যাত আইনজীবী প্রয়াত সিরাজুল হকের ছেলে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) থেকে দ্বিতীয়বার নির্বাচিত এমপি আনিসুল হক এর আগে ২০১৪ সালে গঠিত মন্ত্রিসভায় প্রথমবারের মতো আইনমন্ত্রীর দায়িত্ব পান। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করায় দ্বিতীয় মেয়াদে তাকে আবার একই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়। একবার মেয়াদ পূর্ণ হওয়ার পর টানা দ্বিতীয় মেয়াদে এর আগে কেউ আইনমন্ত্রী হননি।

ঢাকা/এসএম

শেয়ার করুন

করোনা আক্রান্ত আইনমন্ত্রী আনিসুল হক

আপডেট: ০৫:১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২