০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মেটার পোর্টাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / ১০৩১৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সাধারণ ভোক্তাদের জন্য পোর্টাল ভিডিও কলিং হার্ডওয়্যার উৎপাদন বন্ধ করছে মেটা। কনফারেন্স কলসহ বিভিন্ন পরিষেবা দিতে শুধু ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এ ডিভাইস উৎপাদন করবে সোশ্যাল জায়ান্টটি। দি ইনফরমেশনে প্রকাশিত প্রতিবেদনে প্রথম এ তথ্য উঠে এসেছে। খবর দ্য ভার্জ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গেছে, বিভিন্ন হার্ডওয়্যার নির্মাণে শতকোটি ডলার বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কথা আমলে নিয়ে সতর্কভাবে এগোতে চাইছে মেটা। দুটি ডিসপ্লে নিয়ে ২০১৮ সালে বাজারে এসেছিল পোর্টাল। স্পটিফাইয়ে গান শোনা থেকে ফুড নেটওয়ার্কে ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা ছিল এতে। কিন্তু ক্যামব্রিজ অ্যানালিটিকা বিতর্কের পর ফেসবুক-সংশ্লিষ্ট ক্যামেরাযুক্ত গ্যাজেট ঘরে আনতে অস্বস্তিতে পড়েন গ্রাহকরা।

প্রথম উন্মোচনের পর আরো কয়েকটি ভার্সন বাজারে আনে মেটা। এর মধ্যে রয়েছে পোর্টেবল পোর্টাল গো। কিন্তু এটাও বাজারে প্রত্যাশিত সাড়া ফেলেনি। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে বলা হয়, ২০২১ সালে ৮ লাখ ইউনিট পোর্টাল বিক্রি করতে সক্ষম হয় সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। বৈশ্বিক স্মার্ট স্পিকার ও ডিসপ্লে বাজারের যা ১ শতাংশেরও কম বাজারের প্রতিনিধিত্ব করে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য মেটার পোর্টাল

আপডেট: ০৫:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২