০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • / ১০৪১৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি।’ দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। পাশাপাশি দেশীয় বিভিন্ন বেসরকারি সংস্থাও দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে এসব সংস্থার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে, দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

প্রতিমন্ত্রী শিল্পমালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দিতে এবং সমাজের সবপর্যায়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দেশি-বিদেশি সংস্থাকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সব ধরনের শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।’

অন্যদিকে বিভিন্ন টিভি চ্যানেল দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান, টিভিসি প্রচার করবে। সারা দেশে কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার-ফেস্টুন ও পোস্টার টাঙানো হবে।

শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকায় কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। কনভেনশন অনুসারে, ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেওয়া যাবে না। এজন্য এ বছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি বিশেষ গুরুত্ব বহন করছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আপডেট: ১১:৪০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২