পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করছে টেলিগ্রাম
- আপডেট: ১২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১০৩১৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি মাসেই ব্যবহারকারীদের জন্য পেইড সাবস্ক্রিপশন পরিষেবা চালু করবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম। সম্প্রতি প্লাটফর্মটির প্রতিষ্ঠাতা পাভেল ডুরভ এ তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্স।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এক ব্লগপোস্টে পাভেল ডুরভ জানান, যেসব ব্যবহারকারী টেলিগ্রামের প্রিমিয়াম ভার্সন ব্যবহার করবেন, তারা চ্যাট, মিডিয়া ও ফাইল আপলোডের ক্ষেত্রে আরো বেশি সুবিধা পাবেন। তিনি বলেন, ব্যবহারকারীরা বর্তমানে বিনামূল্যে যেসব ফিচার ব্যবহার করছেন, সেগুলোর উপযোগিতা বাড়ানোর অন্যতম উপায় হলো পেইড পরিষেবা চালু করা।
মেসেজিং টুল হিসেবে টেলিগ্রামের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছে সিগন্যাল। বিশেষ করে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত গোপনীয়তা নীতিতে পরিবর্তনের কারণে এ দুটো অ্যাপের ব্যবহারকারী বাড়ছে। বর্তমানে টেলিগ্রামের মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি। প্লাটফর্মটির নিজস্ব ওয়েবসাইটের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বের সর্বাধিক ডাউনলোড করা ১০টি অ্যাপের একটি টেলিগ্রাম।
ঢাকা/এসএম



































