০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

নতুন বিনিয়োগ করবে আরএকে সিরামিকস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ১০৩২৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড উৎপাদন সক্ষমতা বাড়াতে ৯০২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করবে। পাশাপাশি কোম্পানিটি গাজীপুরে ৩৩ দশমিক ৯১ একর জমি কেনারও সিদ্ধান্ত নিয়েছে। গতকাল অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পর্ষদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আরএকে সিরামিকসের প্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্যানুসারে, গ্রিনফিল্ড প্রকল্পের মাধ্যমে দৈনিক উৎপাদন সক্ষমতা ১৫ হাজার বর্গমিটার বাড়ানো হবে। এছাড়া গাজীপুরে জমি কিনতে কোম্পানিটি নিবন্ধন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ৬২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয় করবে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামান ও অন্যদের কাছ থেকে এ জমি কেনা হবে। বিষয়টিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন নেয়া হবে। এজন্য আগামী ৪ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এ বছরের ৪ জুলাই।

সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আরএকে সিরামিকসের সমন্বিত বিক্রি হয়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৭৩ কোটি ৩৭ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়ে ২ টাকা ১২ পয়সা, যা এর আগের বছরের একই সময়ে ছিল ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৭ টাকা ৫৩ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৩৪ টাকা ১০ পয়সা থেকে ৬৩ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

নতুন বিনিয়োগ করবে আরএকে সিরামিকস

আপডেট: ১০:৫৩:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২