১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

পেরুকে উড়িয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
  • / ১০২৮৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ট্রাইব্রেকারে পেরুকে হারিয়ে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে স্থান করে নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়া অস্ট্রেলিয়া তাদের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়াকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। এরপর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটও গোলশূন্য থাকে দু’দল। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। বদলি গোলরক্ষক হিসেবে অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আর্নল্ড মাঠে নামায় অ‍্যান্ড্রু রেডমেইনকে। কোচকে হতাশ করেননি তিনি। শেষ মুহূর্তে পার্থক্য গড়ে দেন এই বদলি খেলোয়াড়ই।

টাইব্রেকারের প্রথম শটে গোল করতে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার মার্টিন বয়েল। অবশ্য তার পরের ৫টি শটের একটিও ব্যর্থ হয়নি তাদের। অন্যদিকে, ক্রিস্তিয়ান কুয়েভার ইনজুরিই কাল হয় পেরুর জন্য। তার বদলি হিসেবে মাঠে নামেন ভালেরা। তার শট ঠেকিয়েই দলকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নিয়ে যান রেডমেইন।

এই নিয়ে টানা পাঁচবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল অস্ট্রেলিয়া। ১৯৭৪ সালে প্রথমবার ফুটবলের বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাওয়া দলটিকে পরে ৩২ বছর অপেক্ষা করতে হয়। ২০০৬ সালে হয়েছিল সেই অপেক্ষার অবসান।

ঢাকা/এসএম

শেয়ার করুন

পেরুকে উড়িয়ে বিশ্বকাপে অস্ট্রেলিয়া

আপডেট: ১২:৪০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২