ইডির জিজ্ঞাসার মুখে রাহুল
- আপডেট: ০১:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০২৯৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল ডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় তিন ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ নিয়ে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস। তাদের প্রতিবাদের মুখেই বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রাহুল। খবর এনডিটিভির।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সোমবার সকালে কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ইডি দপ্তরে পৌঁছেন রাহুল। তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিট নাগাদ দিল্লির এপিজে আব্দুল কালাম রোডের ইডি দপ্তর ছেড়ে যান তিনি। তাঁকে ইডির তলবের প্রতিবাদে দিল্লিতে দফায় দফায় বিক্ষোভ দেখায় কংগ্রেস।
কংগ্রেসের কয়েকজন নেতাকে আটক করে তুঘলক রোড পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তাঁদের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছান প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের আন্দোলনকে কটাক্ষ করে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি সোমবার বলেন, গান্ধী পরিবারের বেআইনিভাবে আয় করা ২ হাজার কোটি টাকার সম্পত্তি বাঁচাতে আন্দোলনে নেমেছে কংগ্রেস।
ঢাকা/টিএ






































