পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ খুবই কম: রুমানা ইসলাম
- আপডেট: ০৯:২১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১০৩২৭ বার দেখা হয়েছে
শফীউল সুমন: বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে আমাদের দেশে পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ খুবই কম। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নারীদের পুঁজিবাজারে আরো সম্পৃক্ত হতে হবে। এর ফলে নারীদের কর্মসংস্থানের সাথে তারা নিজেরাও স্বাবলম্বী হতে পারবে।বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নানা উদ্যেগেও পুঁজিবাজারে নারীদের অংশগ্রহণ খুবই সামান্য। আর এর মূল কারণ হচ্ছে নারীরা নিজেরাই তাদের পুরুষদের থেকে দূর্বল মনে করে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ মঙ্গলবার (১৪ জুন) বাংলাদেশ ইনস্টিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) কর্তৃক আয়োজিত দেশের পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের প্রশিক্ষন কর্মশালায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড.রুমানা ইসলাম এসব কথা বলেন।
রুমানা ইসলাম বলেন, নারীদের মূল সমস্যা হলো তারা নিজেদের পুরুষদের থেকে নিজেদের দূর্বল ভাবে, কিন্তু বাস্তভতা হচ্ছে এর উল্টো। কারণ জন্মগত ভাবে মেয়েরা ধৈর্যশীল ও কম ঝুকিপূর্ণ। আর পুঁজিবাজারে বিনিয়োগের পূর্ব শর্ত হলো ধৈর্য ধরা ও ঝুকি না নেয়া। তাই বলা যায় পুঁজিবাজারে পুরুষদের তুলনায় মেয়েরা বেশি সফল হবে।
পুঁজিবাজারে নারীরা অংশ গ্রহণ করে তারা নিজেরাও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে। তবে সম্প্রতি পুঁজিবাজারে প্রাইমারী মার্কেটে কিছু ভালো মানের কোম্পানির আইপিও থাকায় আবারও বাজারে যুক্ত হচ্ছে নারীরা। তিনি নারীদের পুঁজিবাজার সম্পর্কে প্রশিক্ষিত হওয়াও আহ্বান জানায়। আর বর্তমানে বিআইসিএম ও বিএসএম নারীদের মার্কেটে বিনিয়োগের প্রশিক্ষণ বিনা মূল্যে দিয়ে থাকে।
বিজনেস জার্নাল/ঢাকা


































